শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
তালায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:১৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় তামান্না তাছনিন জ্যোতি (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
জ্যোতি তালা উপজেলার ঘোনা গ্রামের শফিকুল মোড়লের মেয়ে ও বারুইহাটি গ্রামের বাবুর আলী সরদারের ছেলে আশরাফুল সরদারের স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে সাড়ে চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

নিহতের ভাই জোবায়ের আহমেদ বলেন, “মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আমার ভগ্নিপতির ভাই জ্যোতির মৃত্যুর খবর জানায়। আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি, আমার বোনকে খাটের ওপর শোয়ানো রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে টিস্যু দিয়ে রক্ত মুছে ফেলার চিহ্ন ছিল। সেই রক্তমাখা টিস্যুগুলো রান্নাঘরের পাশে পাওয়া যায়। আমার বোনকে হত্যা করে পরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।” 
 
তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

অন্যদিকে, স্বামী আশরাফুলের ভাই রাজ্জাক সরদার বলেন, “মঙ্গলবার দুপুরে আশরাফুল ও তার স্ত্রী আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসে। খাওয়া শেষে আমার স্ত্রী হালিমার ভ্যানিটি ব্যাগ থেকে ৪৫০ টাকা নিখোঁজ হয়। পরে জ্যোতির কাছে সেই টাকা পাওয়া যায়। এ ঘটনায় আশরাফুল তাকে চড়-থাপ্পড় দেয়। পরে আমরা বিষয়টি মিটিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দিই। আমার ধারণা, এই ঘটনার জেরে ক্ষোভ থেকে জ্যোতি রাতে আত্মহত্যা করেছে।”

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  তালা    গৃহবধূ    মরদেহ    উদ্ধার   আত্মহত্যা    হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close