সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
বাঁশির সুর থেকে ব্যবসায় উদ্যোক্তা ফয়সাল
কিবরিয়া কিরণ, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:৩৬ পিএম
ফয়সাল আহমেদ

ফয়সাল আহমেদ

একসময় মঞ্চে বাঁশির সুরে দর্শকদের মুগ্ধ করতেন ফয়সাল আহমেদ। কুমিল্লা, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় ছিল তার পরিচিতি। তবে সময়ের পরিক্রমায় বদলেছে তার জীবনের সুর। তিনি এখন তিনি একজন সফল উদ্যোক্তা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্রামের এই তরুণ ২০১৯ সালে পরিবারের জন্য কেনা ভেজাল মধু থেকে অনুপ্রাণিত হন। খাঁটি মধু খোঁজার সেই চেষ্টা থেকেই শুরু হয় তার উদ্যোক্তা হওয়ার পথচলা। চট্টগ্রামের একজন মধু গবেষকের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ২০২০ সালে মাত্র ১০ কেজি মধু দিয়ে শুরু করেন ব্যবসায়। শুরুতে স্বজনদের কাছে বিক্রি করলেও ধীরে ধীরে বাড়তে থাকে তার পরিসর।

বর্তমানে কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকায় গড়ে তুলেছেন শো-রুম ও ল্যাব। এখানে ২০টিরও বেশি প্রকারের মধু প্রদর্শন করা হয়, আর বিক্রি হচ্ছে বিভিন্ন প্রকার খাঁটি খাদ্যপণ্য। এখানে এসে মধু পরীক্ষা করার প্রক্রিয়া দেখেছি। এতে পণ্যের প্রতি আমাদের বিশ্বাস বেড়েছে। শিক্ষিত তরুণদের এমন উদ্যোগ নেওয়া উচিত।

ফয়সাল আহামেদ বলেন, ‘আমার ব্যবসায়ের সবচেয়ে বড় পুঁজি আস্থা। ল্যাবে পরীক্ষায় উত্তীর্ণ না হলে আমরা কোনো পণ্য বাজারে দিই না।’

শুরুতে পরিবারের সমর্থন না পেলেও এখন এই ব্যবসায় দিয়েই পরিবারের দায়িত্ব নিচ্ছেন ফয়সাল। পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাঁশির সুর   ব্যবসায় উদ্যোক্তা   ফয়সাল আহমেদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close