শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আতিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলার শখেরবাজার নামক স্থানে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। 

নিহত আতিকুল ইসলাম জেলা সদরের কিসামত চড়াইখোলা গ্রামের মৃত আলাউদ্দিন আলীর ছেলে।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আতিকুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মানসিক রোগের চিকিৎসা চলছিল। চিকিৎসায় তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। তিনি প্রায় সময়ই বাড়ি থেকে বের হয়ে আবার বাড়ি ফিরে আসতেন। বুধবার ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে ফজরের নামাজ আদায় করে শখেরবাজার এলাকায় রেললাইনের পাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ট্রেন    কাটা    বৃদ্ধ    মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close