শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
মৌলভীবাজারে গণহত্যা দিবসে গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৭:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজারে গণকবরে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে গণহত্যা দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকালে শহরের শাহ মোস্তফা রোডস্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল, জেলা পরিষদের পক্ষে প্রশাসক মিজানুর রহমান ও জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর আহমদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
   
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী প্রমুখ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গণহত্যা    দিবস    গণকবর    পুষ্পস্তবক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close