শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শিবচরে রাতের আঁধারে ঘরে আগুন, থানায় অভিযোগ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:০৩ পিএম

মাদারীপুরের শিবচর উপজেলায় রাতের আঁধারে ঘরে আগুন দিয়ে একটি পরিবারের সব সদস্যকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সন্নাসীর চর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাচামারা এলাকার ভুলু হোসেন শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শিবচর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভুলু হোসেন শাকিল ও তার পরিবারের সব সদস্য রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে শাকিলের মা কিছু পোড়া গন্ধ পেয়ে ঘুম থেকে উঠে যান। দরজা খুলে দেখেন, তার ঘরের পেছনের দিকে আগুন জ্বলছে। তার ডাক-চিৎকারে ঘরে ঘুমিয়ে থাকা পরিবারের অন্য সদস্যরা উঠে পড়েন। তাদের চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন।
 
স্থানীয় লোকজনের সহযোগিতায় বাড়ির আগুন নিভানোর চেষ্টা করা হয়।
 
ভুক্তভোগীদের অভিযোগ, ঘুমন্ত অবস্থায় বসতঘরে আগুন দিয়ে পরিবারের সব সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শাকিল সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, ‘‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শিবচর    আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close