সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের তিন উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে এক তরুণ, রাজনগরে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থী ও সদর উপজেলায় পাহাড়ের মাটি ধসে এক যুবকের প্রাণহানি ঘটেছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে ও আজ বুধবার (২৫ মার্চ) এসব ঘটনা ঘটে।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ জোবায়ের আহমদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভানুগাছ রেলওয়ে স্টেশনের ১৬৮ নম্বর ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত জোবায়ের কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মোহাম্মদ চেরাগ আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে রেলসেতুর নিচের ঝোঁপে স্থানীয় বাসিন্দারা অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পান। পরে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয়রা জানায়, জুবায়ের একজন কোরআনে হাফেজ। বুধবার সকালে কয়েকজন বন্ধু মিলে শ্রীমঙ্গলে ঘুরতে যায়। পরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে কমলগঞ্জে ফেরার পথে অন্যবন্ধুরা ট্রেনের ভেতরে গেলেও জুবায়ের ট্রেনের ছাদে উঠে যায়। যাত্রাপথে কমলগঞ্জের লাউয়াছড়া পাহাড় অতিক্রম করার সময় পাহাড়ের ভেতরে গাছের ডালের সাথে আঘাত লেগে সে নিচে পড়ে যায়। এ সময় সেতুর গাইড ওয়ালে পড়ার কারণে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

এদিকে, রাজনগর উপজেলার উত্তরভাগ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় হুসাইন আহমেদ (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় উত্তরভাগ ইউনিয়নের মুটুকপুর গ্রামে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাতে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা এলাকায় পাহাড়ে মাটি কাটার সময় মাটি ধসে মো. জয়নাল মিয়া (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মৃত জয়তুন মিয়ার ছেলে।

পৃথক এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাগুলোর তদন্ত করছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   দুর্ঘটনা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close