রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কলাপাড়ায় সড়ক দখল করে গরু জবাই, জনদুর্ভোগ চরমে
সোলায়মান পিন্টু, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৪৮ পিএম
ব্যস্ত সড়ক দখল করে গরু জবাই

ব্যস্ত সড়ক দখল করে গরু জবাই

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রতিনিয়ত প্রকাশ্যে ব্যস্ত সড়ক দখল করে গরু জবাই ও মাংস বিক্রির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।

বুধবার (২৫ মার্চ) উপজেলার বাজারে সরেজমিনে এ চিত্র দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, রাসেল কসাই ও কালাম কসাই নামের দুই ব্যক্তি রাস্তা দখল করে নিয়মিত গরু জবাই করছেন এবং সেখানেই মাংস বিক্রির জন্য অস্থায়ী দোকান বসিয়েছেন। গরু জবাই ও মাংস বিক্রির জন্য পৌরসভার নির্ধারিত ঘর বাধ্যতামূলক থাকলেও তারা সেখানে না গিয়ে প্রকাশ্যে রাস্তায়ই মাংস বিক্রি করছেন, যা নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।

বুধবার সরেজমিনে দেখা যায়, রাস্তার ওপর গরু জবাই করে চামড়া ছাড়ানোর কাজ চলছে। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পশুর বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, যা পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এতে পথচারী ও আশপাশের ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয় ব্যবসায়ী শাহীন বলেন, “প্রতিদিন রাস্তার ওপর গরু জবাই করা হয়। পশুর বর্জ্য ও দুর্গন্ধে আমরা ব্যবসা করতে পারছি না। ক্রেতারাও বিরক্ত হয়ে চলে যাচ্ছে।”

এলাকাবাসী জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবিলম্বে নির্ধারিত স্থানে কসাইখানা স্থানান্তর ও মাংস বিক্রির জন্য স্থাপন করা অবৈধ দখল উচ্ছেদ জরুরি। 

তারা এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কলাপাড়া   দখল    গরু    জবাই   জনদুর্ভোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close