শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:০৪ পিএম আপডেট: ২৫.০৩.২০২৬ ৯:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সদর উপজেলার কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে ১৮ বছর বয়সী চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজার এলাকার পুরাতন ট্রলার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজহার আলীর ছেলে আকাশ মিয়া (২১) এবং শুকুর আলীর মেয়ে সাদিয়া (১৬)। 

তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোসল করতে নেমে হঠাৎ করে তারা দুইজনই নদীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় ৩০ মিনিট পর ছেলেটিকে এবং প্রায় ৪৫ মিনিট পর মেয়েটিকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।

পরে গুরুতর অবস্থায় তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিল। পরবর্তী তাকেও উদ্ধার করা হলে দুইজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।’

কেকে/এমএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close