সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
রাজনীতি
স্বাধীনতা দিবসে দুস্থদের মাঝে তেজগাঁও জামায়াতের খাদ্য বিতরণ
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে : সেলিম উদ্দিন
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:১১ পিএম আপডেট: ২৫.০৩.২০২৬ ৯:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘‘লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। গণমানুষের অধিকার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়-ইনসাফভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠায় জামায়াত অঙ্গীকারাবদ্ধ।’’
   
বুধবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনি পাড়া খেলাঘর মাঠ সংলগ্ন উদ্যম প্রচেষ্টা ক্রিকেট প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
   
বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও দক্ষিণ থানা এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রায় ৫০০ অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
   
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন আরও বলেন, ‘‘দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় মানুষের অধিকার প্রতিনিয়তই পদদলিত হচ্ছে। সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় সর্বত্রই মানুষের আহাজারি-আর্তনাদ শোনা যাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামী একটি গণমুখী ও আদর্শবাদী সংগঠন হিসেবে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করছে। কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা ব্যক্তি বা সাংগঠনিক পর্যায়ে সামাল দেওয়া সম্ভব নয়। তবুও আমরা সমাজের সচেতন নাগরিক ও ইসলামী আদর্শে বিশ্বাসী সংগঠন হিসেবে মানুষের পাশে দাঁড়ানোকে দায়িত্ব ও কর্তব্য মনে করি। জনগণের জন্য জামায়াতের এমন কল্যাণকামী কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।’’

তিনি আর্ত-মানবতার কল্যাণে সরকার, সকল রাজনৈতিক দলসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘জুলাই বিপ্লবের পর জাতীয় জীবনে নতুন আশাবাদের সৃষ্টি হলেও রাজনৈতিক ব্যর্থতার কারণে সে অর্জন নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। নতুন সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তেমন সাফল্য দেখাতে পারছে না। সুশাসনের অভাবে দেশের অর্থনৈতিক সেক্টর ক্রমেই ভঙ্গুর হতে শুরু করেছে। লাগামহীন মূল্যস্ফীতি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এমতাবস্থায় জামায়াত নীরব দর্শক হয়ে না থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব ও একটি আদর্শিক সংগ্রামের অংশ মনে করছে। সে দায়িত্বের অংশ হিসেবেই আজ আমরা সামান্য কিছু হাদিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এতে কেউ ন্যূনতম উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করব।’’ 

তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তেজগাঁও দক্ষিণ থানা জামায়াতের আমির ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নোমান আহমেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেজগাঁও থানা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক আজিজুল হক, অফিস সম্পাদক তৌফিক, পূর্ব তেজতুরী বাজার মহল্লার সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, তেজকুনিপাড়া মসজিদ কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান প্রমুখ।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  স্বাধীনতা দিবস    মূল্যস্ফীতি    দুর্বিষহ    জামায়াতে ইসলামী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close