শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
জবিতে ভর্তির সুযোগ পেলো শ্রীমঙ্গলের সাংবাদিকপুত্র কাব্য
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:১৬ পিএম
বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য

বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য

জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের (জবি) অনার্স ২০২৬ বর্ষে ভর্তির মেধা তালিকায় সুযোগ পেয়েছেন বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য। জবির থিয়েটার বিভাগে ‘দ্বিতীয় স্থান ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ‘১৯তম স্থান’ অর্জন করেছে সে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে জবির ওয়েবসাইটে থিয়েটার বিভাগ এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ- এই ২ বিভাগের ফলাফল পৃথক পৃথকভাবে প্রকাশ করা হয়।

২০২৩ সালে কাব্য ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০২৫ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে ৪.৫৮ পয়েন্ট পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। কাব্য পড়াশোনার পাশাপাশি আবৃত্তি এবং ফটোগ্রাফি প্রভৃতি বিষয়ে বহু পুরস্কার অর্জন করে তার মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছে। 

কাব্য ন্যাশনাল টি কোম্পানির প্রাক্তন চা বাগান ব্যবস্থাপক বিজয় কান্তি ভট্টাচার্য পুষ্পের পৌত্র (নাতি)। বাংলানিউজের মৌলভীবাজারের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট, দৈনিক কালের কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি, কণ্ঠধ্বনি আবৃত্তি চক্রের পরিচালক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন এবং তনুশ্রী গোস্বামীর একমাত্র সন্তান কাব্য।

কাব্য ফটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুরজিৎ ভট্টাচার্য এবং পশ্চিম আশিদ্রোণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মঞ্জুরী ভট্টাচার্যের ভাতিজা। 

কাব্য বলে, ‘এইচএসসি পরীক্ষায় যখন আমি সামান্যর জন্য জিপিএ-৫ পেলাম না, তখন মানসিকভাবে ভেঙে না পড়ি। আমি পড়াশোনায় দ্বিগুণ মনোযোগ দেই। নানা ব্যর্থতার পর এই সাফল্য ধরা দেয়। জিপিএ-৫ না পেয়েও আমি আমার পছন্দের বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছি—এটাই বড় কথা। আমি সকলের দোয়া ও আশির্বাদ প্রার্থী।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জবিতে ভর্তির সুযোগ পেলো শ্রীমঙ্গলের সাংবাদিকপুত্র কাব্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close