সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
লামায় সরকারি কলেজের জমি দখলচেষ্টা ও অপপ্রচারের প্রতিবাদ কলেজ কর্তৃপক্ষের
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:০৮ পিএম আপডেট: ২৫.০৩.২০২৬ ১০:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় সরকারি মাতামুহুরী কলেজের জায়গা জবরদখলের চেষ্টা এবং ফেসবুক ও গণমাধ্যমে কলেজের মামলা পরিচালনা কমিটির সদস্যদের ব্যাপারে অপপ্রচার করে সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সরকারি মাতামুহুরী কলেজের কনফারেন্স ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
  
সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাষ কান্তি নাথ লিখিত বক্তব্যে বলেন, ‘‘কথিত সাংবাদিক নামধারী সুমন গং লামার সরকারি মাতামুহুরী কলেজের ৩০৫ নম্বর গজালিয়া মৌজার সাপমারাঝিরি সাকিনের ১৭০ নম্বর হোল্ডিংয়ের জায়গায় অনাধিকার প্রবেশ করে দুইটি সাইনবোর্ড ভেঙে জোরপূর্বক একটি টিনের ঘর নির্মাণ করে। আসামি মো. সুমনসহ অজ্ঞাতনামা ২০-২২ জন আসামি সরকারি মালিকানাধীন ভূমিতে অনাধিকার প্রবেশ, অবৈধ দখল, কাঠামো নির্মাণ, ক্ষতিসাধন, চুরি ও কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি প্রদান করলে বিষয়টি আমি জানার পর তাৎক্ষণিক আইনগত প্রতিরোধ করার জন্য কয়েকজন শিক্ষককে জানাই।’’ 

তিনি আরও বলেন, ‘‘ফলশ্রুতিতে শিক্ষকগণ ১৪ মার্চ লামার ওসিকে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই দিন প্রায় ঘরটির ৮০ শতাংশ নির্মাণ করে সুমন গং। এরপর অ্যাকাডেমিক কাউন্সিলের সভাক্রমে ১৫ মার্চ থানায় ফৌজদারি মামলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একটি মামলা পরিচালনা কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ১৬ মার্চ কেয়ারটেকার বাদী হয়ে দুটি মামলা রুজু করেন। অত্যন্ত দুঃখের বিষয়, ১৬ মার্চ সুমন গংয়ের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা থাকার পরেও রীতিমতো নিরাপদে তার ঘরটি নির্মাণ সম্পন্ন করে ২৩ মার্চ এক মহিলাকে ঘরে তুলে দেন।’’
   
‘‘এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সুমন গং ফেসবুক ও গণমাধ্যমে মামলা পরিচালনা কমিটির সদস্যদের ব্যাপারে ভিত্তিহীন তথ্য প্রচার করে সম্মানহানি করে চলেছেন। বিশেষ করে আমাদের ইংলিশ ও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষক ও কেয়ারটেকারের বিরুদ্ধে ভিত্তিহীন মানহানিকর প্রচারণা চালান। ফলশ্রুতিতে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষক মুহাম্মদ সামশুল আলম এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।’’
  
সুভাষ কান্তি নাথ বলেন, ‘‘আমরা আশা করছি এই নিন্দনীয় ঘটনা আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে সত্য ও প্রকৃত ঘটনা সুন্দরভাবে তুলে ধরবেন, যাতে করে লামার গণমানুষের সরকারি সম্পত্তি দখলদার বাহিনী থেকে উদ্ধার হয়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তার সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে সরকারি ভূমির মালিকানাস্বত্ব রক্ষা করবেন।’’
  
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মো. আমির হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তাহের মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী মো. ইব্রাহীম, দেলোয়ার হোসেন রফিক প্রমুখ।

কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  লামা    কলেজ    জমি    দখল    অপপ্রচার    সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close