শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
স্বাধীনতা দিবস উপলক্ষে কাপাসিয়ায় জামায়াতের র‌্যালি ও আলোচনা সভা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান’ শীর্ষক রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী উদ্যোগে উপজেলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি লেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

তিনি বলেন, ‘কাপাসিয়ায় ইতিহাস পরিবর্তন হয়েছে। গত ৫৭ বছরের ইতিহাসের মোড়কে আপনারা ঘুরিয়ে দিয়েছেন। কাপাসিয়া পিছনের বড় বড় ইতিহাস রেখে আপনার উপর কাপাসিয়ার মানুষ বিশ্বাস করেছে, আস্থা রেখেছে। আপনি যুবক, তারুণ্য, আপনি অনেক সময় পাবেন কাজ করার জন্য জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য। আজকে আপনার দায়িত্ব অনেক, কর্তব্য অনেক। আজকে যারা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের সবাইকে অভিনন্দন জানাই। ৫০০ শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধ বিষয় লিখতে পেরেছে, এটা একটি অভাবিত ফসল।’

অনুষ্ঠানের আয়োজক হিসেবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাংসদ মু. সালাহউদ্দিন আইয়ুবী।

তিনি বলেন, 

‘স্বাধীনতা যুদ্ধ শুরু করেছে কাপাসিয়াবাসী। স্বাধীনতাযুদ্ধের সংগ্রাম এগিয়ে নিয়েছে কাপাসিয়াবাসী। যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছে কাপাসিয়া। স্বাধীনতা যুদ্ধের রাজপথের লড়াকু সৈনিক ও নেতা ছিলেন কাপাসিয়ার প্রাণপ্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা, গত ৫৫ বছর কাপাসিয়াবাসী যাদেরকে দুই হাত ভরে দিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজ উদ্দীন আহমদ।’

সালাহউদ্দিন আইয়ুবী আরও বলেন, ‘দুঃখজনক প্রসঙ্গ, এই ইতিহাস বাংলাদেশের মানুষ কতটা জানে? মুছে ফেলার চেষ্টা করা হয়েছে কাপাসিয়ার ইতিহাসকে। আজকে কথা দিতে চাই, রচনা প্রতিযোগিতা দিয়ে আজকে শুরু করেছি, বাংলাদেশের দরবারে কাপাসিয়ার ইতিহাসকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য, মুক্তিযোদ্ধাদের কাপাসিয়ার অবদানকে নতুন করে বাংলাদেশের কাছে স্মরণ করিয়ে দিবো।’

রচনা প্রতিযোগিতায় ২৮ বিজয়ীর মাঝে ১ লাখ টাকার পুরস্কার বিতরণ করা হয়।

কেকে/এমএ 


আরও সংবাদ   বিষয়:  স্বাধীনতা দিবস উপলক্ষ   কাপাসিয়া   জামায়াতের র‌্যালি   আলোচনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close