শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
দেবিদ্বারে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মিলনী
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় দেবিদ্বার হাড়ভাঙ্গা হাসপাতালের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেবিদ্বারে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যরাও অংশ নেন। 

দীর্ঘদিন পর একত্রিত হয়ে সহকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে অংশগ্রহণকারীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, পবিত্র ঈদকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। 

তারা বলেন, ‘পেশাগত ব্যস্ততার কারণে অনেক সময় একসঙ্গে বসার সুযোগ হয় না। তাই, এমন আয়োজন পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

অনুষ্ঠানের একপর্যায়ে সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন দিক, পেশাগত চ্যালেঞ্জ, দায়িত্বশীলতা ও গণমাধ্যমের মানোন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উত্থাপন করা হয়। এর মধ্যে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, তথ্য সংগ্রহে সহযোগিতা বৃদ্ধি ও সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়। 

উপস্থিত সাংবাদিকরা এসব প্রস্তাবনার প্রতি ঐকমত্য পোষণ করেন এবং বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রীতি সম্মিলনী শেষে অংশগ্রহণকারীদের জন্য খাবারের আয়োজন করা হয়।

কেকে/এমএ 



আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার   সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী   প্রীতি সম্মিলনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close