রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীতে কৃষক দল নেতাকে পিটিয়ে জখম
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
টঙ্গী পশ্চিম থানা কৃষক দলের সভাপতি আব্বাস আলী

টঙ্গী পশ্চিম থানা কৃষক দলের সভাপতি আব্বাস আলী

গাজীপুরের টঙ্গী উপজেলায় খেয়াঘাটে চাঁদাবাজি ও মাদক কারবার বন্ধ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন টঙ্গী পশ্চিম থানা কৃষক দলের সভাপতি আব্বাস আলী (৫৪)। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 
 
বুধবার (২৫ মার্চ) বিকালে উপজেলার খেয়াঘাটে এ মারধরের ঘটনা ঘটে।
 
আহত আব্বাস আলী টঙ্গী পশ্চিম থানাধীন পরাণ মন্ডলের টেক এলাকার মৃত সহর আলীর ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানা কৃষক দলের সভাপতি।
 
এ বিষয়ে আব্বাস আলী জানান, দীর্ঘদিন যাবত পরাণ মন্ডলের টেক এলাকায় খেয়াঘাটে চাঁদাবাজি ও মাদক কারবার করছিল একদল দুষ্কৃতকারী। এসব চাঁদাবাজি ও মাদক কারবারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে আসছিলেন। বুধবার আসরের নামাজের পর স্থানীয় নামধারী যুবদল নেতা মমিন চিশতীর নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি ডান হাত, বুক, পিঠে ও দুই পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নাফিস মজিদ বলেন, ‘‘ভুক্তভোগী রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু স্থানে আঘাত গুরুতর মনে হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।’’
 
এ বিষয়ে অভিযুক্ত মমিন চিশতীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান বলেন, ‘‘সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এসব সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
  
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী    কৃষক দল    জখম    মারধর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close