রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কক্সবাজারে ছাত্রদল নেতা খোরশেদ হত্যার আসামি তারেক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বরে আলোচিত খোরশেদ আলম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। 

বুধবার (২৫ মার্চ) চকরিয়া থানার খুটাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

তারেক চকরিয়া থানার খুটাখালী ইউনিয়নের মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানাধীন খুটাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তারেককে গ্রেপ্তার করা হয়। সে সেখানে তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিল। 

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সৈকতের কবিতা চত্বরে ছুরিকাঘাতে নিহত হন খোরশেদ আলম (২৬)। তিনি কক্সবাজার সদরের ইছুলর ঘোনা এলাকার শাহ আলমের ছেলে ও স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি এলাকায় ‘জুলাই যোদ্ধা’ হিসেবেও পরিচিত ছিলেন।

ঘটনার সময় খোরশেদের সঙ্গে থাকা তারিন নামের এক নারী সমন্বয়ককে আগেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল। 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, আপাতত তারিনের এই ঘটনার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাকে পরিবারের হেফাজতে দেওয়া হবে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিনতাই বা পূর্বশত্রুতার জেরে একদল দুর্বৃত্ত খোরশেদকে ঘিরে ধরে পেটে ও পায়ে ছুরিকাঘাত করে।
 
পুলিশ আরও জানায়, পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে তারেককে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তারেককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল    হত্যা    গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close