শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
চট্টগ্রামে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৯:৪৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কেউ হতাহত হননি। 

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ৭টায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লাগে। পরবর্তী আগুন ছড়িয়ে পড়ে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতেও। দাউ দাউ করে জ্বলতে থাকায় যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিরাপদ স্থানে চলে যান।
 
পরে ফৌজদারহাট থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনে ১৬টি বগিতে ৬০০’-র বেশি যাত্রী ছিলেন। 

যাত্রীরা জানান, ট্রেনটি ৬টায় ছাড়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে ৩০ মিনিট পর যাত্রা শুরু করে। 
 
কুমিরা ফায়ার স্টেশনের সাব অফিসার আহসান আলী বলেন, ‘পাওয়ার কার এবং সংলগ্ন বগিতে আগুন ছড়িয়ে পড়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
 
তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

এদিকে, এ ঘটনার তদন্তে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   ঢাকাগামী   চট্টলা এক্সপ্রেস   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close