রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      
দেশজুড়ে
পাটগ্রামে স্বাধীনতা দিবস পালনের সূচনা
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১০:০৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় স্বাধীনতা দিবস বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি উদযাপনের সূচনা হয়েছে। 

স্থানীয় ডাকবাংলা চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে লালমনিরহাট-১ আসনের সাংসদ হাসান রাজিব প্রধান পুষ্পস্তবক অর্পণের পরপরই উপজেলা প্রশাসনের সকল দপ্তর ব্যাংক বীমা বিভিন্ন  রাজনৈতিক দল, প্রেস ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  এনজিও  স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। 

তবে, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও জামায়াতে ইসলামি বাংলাদেশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেনি। 

এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান বলেন, ‘আমরা শহীদের জন্য দোয়া করব।’ 

পাটগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ৯টায় স্থানীয় সাহেবডাঙ্গা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা রয়েছে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন দিনব্যাপী অনুষ্ঠানে স্বেচ্ছায় সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানানিয় প্রাতঃকালের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম   স্বাধীনতা দিবস পালন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close