সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
কাপাসিয়ায় মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ মাদ্রাসার মুহ্তামীমের
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১:২৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের জামিয়া রশিদিয়া আশরাফিয়া খিরাটি মাদ্রাসার মুহ্তামীমকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী মুহ্তামীম, তার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণ

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে তারা এ প্রতিবাদ জানান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল হাসান কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে অপপ্রচারের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

সংবাদ সম্মেলনে মাদ্রাসার মুহ্তামীম মুহা. আব্দুস সবুর জানান, জন্মসূত্রে খুলনা এলাকার বাসিন্দা হলেও মাদ্রাসাটির প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় ২৪ বছর ধরে তিনি কাপাসিয়ার খিরাটি এলাকায় বসবাস করে আসছেন। স্থানীয় ধর্মপ্রাণ মানুষের ভালোবাসায় আবদ্ধ হয়ে সেখানে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছায় ও আবুল হাসানের সাথে পরামর্শক্রমে তিনি ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি খিরাটি মৌজার,৭০, ৪৫১,৪৫৩ ও ৪৫৪ খতিয়ানের মোট আটটি দাগে ১৮১ দশমিক ৬৯ শতাংশ নিষ্কন্টক বোরো জমি কিনেন। 

তিনি স্থানীয় হেলাল উদ্দিন গং ও খোকা মিয়া ও মাজেদা গংদের কাছ থেকে জমি কেনার আগে সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে খাজনা খারিজসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র যাচাই-বাছাই করে নিয়েছেন বলে জানান।

আব্দুস সবুর আরো জানান, এর আগে ওই ষড়যন্ত্রকারীর অভিযোগের ভিত্তিতে প্রশাসনের নির্দেশে কাপাসিয়া উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. ফারুক হোসেন মেপে সীমানা নির্ধারণ করে দিলে তিনি কাজের লোক নিয়োগ করে তার ক্রয়কৃত জমিতে মাছ চাষ ও নানা শস্য আবাদ করে আসছেন। 

তার জমির মাছ চাষ, চাষাবাদ ও শস্য আবাদ ব্যাপক লাভজনক হওয়ায় ওই ষড়যন্ত্রকারীরা ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

তার ক্রয়কৃত বৈধ জোত জমি নিয়ে গত সোমবার (২৩ মার্চ) যে অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক মননবন্ধন করা হয়েছে আব্দুস সবুর তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরো দাবি করেন, কখনই তিনি সূতি জলাশয়ের জমি জবরদখল করেননি, প্রাকৃকিত পরিবেশেরও কোনো সমস্যা করেননি বরং পরিবেশ বান্ধব চাষাবাদ করছেন এবং কোনো কৃষকভাই তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না।

সংবাদ সম্মেলনে ঘাগটিয়া ইউানয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক চানমিয়া জানান, ওই মানববন্ধনের আয়োজনকারী এবং অংশগ্রহণকারী লোকজনের কারোরই আশপাশে জমিজমা নেই। সবুর সাহেবের সাথে হিংসা বিদ্বেষের কারণে কিছু লোক তার পিছনে লেগেছেন। তারা ওই মাদ্রাসারও সুনাম নষ্টের পাঁয়তারা করছেন, যা কোনোভাবেই ঠিক নয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পাশের জমির মালিক ও পোল্ট্রির ব্যবসায়ী মো. শফিক, মো. আব্দুল হক, ইসমাইল হোসেন মৃধা, কাঠ ব্যবসায়ী মো. আবুল কাশেম প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়ায   মিথ্যা অপপ্রচার   ষড়যন্ত্রের প্রতিবাদ   মাদ্রাসার মুহ্তামীম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close