শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কালাইয়ে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সুুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এ দিবসের সূচনা করা হয়।

সকালে কালাই বাসস্ট্যান্ড চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, কালাই পৌরসভা, মুক্তিযুদ্ধ সংসদ, বিএনপি, প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।

সকাল ৯ টায় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়াও জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার, ভিডিপি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাসহ স্কাউট দল। পরে শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজোঁ ডিসপ্লে প্রদর্শন করেন।

পরে কালাই সরকারি মহিলা ডিগ্রী কলেজ মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা পরিষদের (সিএ) এসএম শওগতের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, উপজেলা জামায়াতের আমীর মুনসুর রহমান, কালাই টেকনিকেল বিজনেস অ্যান্ড ম্যানেজ কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, কালাই বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু রায়হান, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, মুক্তিযোদ্ধা মশীশ চৌধুরী উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কালাই   স্বাধীনতা দিবস পালিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close