শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
দেশজুড়ে
আদিতমারীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৫৬তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

মঙ্গলবার (মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আদিতমারী বুড়িরবাজারে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। 

এরপর উপজেলা পরিষদ, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, স্কুল, কলেজ, স্কাউটস দল মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পণ করে। একই সাথে কান্তেরশ্বরপাড়া বধ্যভূমি ও ভাদাই শহীদমোড় বধ্যভূমিতে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়।

সকাল ৯ টায় সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিধান কান্তি হালদার। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ সময় আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক উপস্থিত ছিলেন। 

পরে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   স্বাধীনতা দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close