রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:১৬ পিএম আপডেট: ২৬.০৩.২০২৬ ৩:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় লতা রাণী মন্ডল (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লতারাণী মন্ডল ফতুল্লা থানার পিলকুনি এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম সুখরঞ্জন মন্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৭৫৩) নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি কভার্ড ভ্যান (চট্টগ্রাম মেট্রো ট-১১-৪১১১) বাসটিকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে কভার ভ্যানটি সড়কের পূর্ব পাশে সরে যায়।

এ সময় রাস্তা পাড় হতে গিয়ে লতা রাণী মন্ডল বাস ও আইল্যান্ডের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় পথচারীরা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত লতা রানীর লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফতুল্লা   সড়ক দুর্ঘটনা   নারী নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close