শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৪:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বীর শহীদদের শ্রদ্ধার্থে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, নীলফামারী প্রেসক্লাব, নীলসাগর গ্রুপসহ বিভিন্ন সংগঠন শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় নীলফামারী বড়মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

এছাড়াও দুপুরে সার্কিট হাউসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

হাসপাতাল, জেলা কারাগার, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম ও ভবঘুরে প্রতিষ্ঠানে প্রীতিভোজ এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল আলম রব্বুর নেতৃত্বে স্বাধীনতা স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এছাড়াও নীলসাগর আদর্শ বিদ্যাপীঠের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  স্বাধীনতা   জাতীয় দিবস   পালিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close