রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে নিয়ে বিতর্ক
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ইউএনও স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি। বিষয়টি উপস্থিতদের একাংশের নজরে এলে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় আলোচনা-সমালোচনা।

এছাড়া, তিনি প্রচলিত “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান উচ্চারণ না করে “বাংলাদেশ চিরজীবী হোক” মন্তব্য করেছেন বলেও অভিযোগ উঠেছে, যা বিতর্ককে আরও উসকে দিয়েছে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মন্টু আলী, মধু মিয়া এবং লাভলু মন্ডলসহ অনেকে।

তারা বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মতো একটি জাতীয় ও সংবেদনশীল দিনে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যে এমন বিতর্ক তৈরি হওয়া অত্যন্ত দুঃখজনক। এর চেয়েও বেশি উদ্বেগজনক বিষয় হলো—তিনি স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের নাম পর্যন্ত উল্লেখ করেননি। এটি কেবল ইতিহাসের প্রতি অবিচার নয়, বরং দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর অনুভূতিকে আঘাত করেছে।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, “স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে দেশের স্বাধীনতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উপেক্ষা করা কোনোভাবেই কাম্য নয়। নেতা-কর্মীরা এ নিয়ে অভিযোগ তুললে বিষয়টি ইউএনও সাহেবকে জানানো হয়েছে।”

অন্যদিকে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বলেন, “স্বাধীনতার মহান ঘোষকের নাম না নেওয়ার বিষয়টি প্রথমে ছাত্রদল নেতাদের নজরে আসে এবং এতে নেতাকর্মীসহ সাধারণ মানুষ অত্যন্ত দুঃখ পেয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী তার বক্তব্যের মধ্যে জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি, তাই আমিও উল্লেখ করিনি।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জিয়াউর রহমান   ইউএনও   বিতর্ক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close