শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আইইবি রাজশাহী কেন্দ্রে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:৩৭ পিএম আপডেট: ২৬.০৩.২০২৬ ৬:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে দিবসটি উপলক্ষে রাজারহাট উপশহর এলাকায় অবস্থিত আইইবি কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়াও স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

পরবর্তীতে রুয়েটে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান সরদার আনিসুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আইইবি রাজশাহী কেন্দ্রের সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

রাজশাহীর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও প্রকৌশলীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  স্বাধীনতা   জাতীয় দিবস   পালিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close