রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:৫৭ পিএম

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপিত হয় জাতির গৌরবময় এই দিনটি।

দিনের কর্মসূচির সূচনা হয় সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ৩৬শে জুলাই চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে অনুষ্ঠিত হয় সুশৃঙ্খল মার্চ-পাস্ট। এতে পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে দেশপ্রেম, গৌরব ও স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত এক আবহ।

সকাল ১০টায় গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর। পরে পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক হল, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও চেতনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম, দায়িত্ববোধ ও ঐক্যের আহ্বান জানান। ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে মহান স্বাধীনতা সংগ্রামের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে অর্জিত সাফল্যের কথা তুলে ধরে বলেন, “এই অগ্রযাত্রা দেশ ও জাতির কল্যাণে আরও বেগবান করতে গাকৃবি প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  স্বাধীনতা দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close