শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
মৌলভীবাজারে ডিবির অভিযানে চোরাই প্রাইভেটকার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৯:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

রোববার (২৩ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ভুক্তভোগী ফাহিম মিয়া তার নিজস্ব টয়োটা করোলা প্রাইভেটকারটি সৈয়ারপুর রিয়াছত উল্লা সড়কে ভাড়াটিয়া বাসার সামনে তালাবদ্ধ করে রেখে বাসায় 

সোমবার (২৪ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গাড়িটি আর সেখানে নেই। পরবর্তীতে খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান না পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

পরবর্তীতে অজ্ঞাতনামা প্রতারকরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে গাড়িটি ফেরত দেওয়ার কথা বলে ২ লাখ টাকা দাবি করে। সরল বিশ্বাসে ভুক্তভোগী বিকাশের মাধ্যমে ধাপে ধাপে মোট ৬১,৫০০ টাকা প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার পরও প্রতারকরা গাড়ি ফেরত দেয়নি।

এ ঘটনায় ভুক্তভোগী মৌলভীবাজার সদর মডেল থানা এবং ডিবি কার্যালয়ে অভিযোগ দায়ের করলে মৌলভীবাজার ডিবি গাড়ি উদ্ধারে কাজ শুরু করে।

পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমসহ একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোণ এলাকা থেকে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে চক্রের ৩ সদস্য—আব্দুল মুকিত কিবরিয়া (৩৮), নানু মিয়া (৩৪) ও শাহ আলম (৩৪)-কে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধভাবে চুরি সংঘটিত করে এবং গাড়িটি শ্রীমঙ্গলের আশিদ্রোণ ইউনিয়নের টিকরিয়া গ্রামের রাধামাধব জিউর আখড়ার পাশে লুকিয়ে রাখে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে পুলিশ অভিযান চালিয়ে চোরাই প্রাইভেটকারটি উদ্ধার করে জব্দ করে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মামলা নং-৪১, তারিখ ২৬/০৩/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩৭৯/৪০৬/৪২০/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ডিবি   অভিযান   চোরাই প্রাইভেটকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close