সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
চাকরি আর করা হলো না নাসিমার
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১১:৪৫ এএম আপডেট: ২৭.০৩.২০২৬ ১১:৪৯ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় মোসাম্মাৎ নাসিমা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে মরদেহ নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন স্বজনরা। 

নিহত নাসিমা বেগম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চার নম্বর পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী।
 
জানা গেছে, পার্বতীপুর উপজেলার চার নম্বর পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৩০)। স্বামীহারা নাসিমা গত ১৯ ফেব্রুয়ারি চাকরির উদ্দেশ্যে সাভারে ভাগনি আজমিরা খাতুনের বাড়িতে যান। এক মাসের চেষ্টার পরও চাকরির ব্যবস্থা না হওয়ায় ঈদ করতে ভাগনির শ্বশুরবাড়ি ফরিদপুরে যান। ঈদ শেষে ঘটনার দিন (২৫ মার্চ) বিকাল ৫টায় বাসযোগে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন নাসিমা খাতুন। সাথে ছিলেন আট মাসের অন্তঃসত্ত্বা ভাগনি আজমিরা খাতুন, চার বছরের শিশুসন্তান আব্দুর রহমান ও আজমিরার স্বামী আব্দুল আজিজ আজাদ।
 
দুর্ঘটনার সময় প্রত্যেকে বাসে অবস্থান করছিলেন। এ সময় সবাই নিখোঁজ হয়ে যান। কিছুক্ষণ পর ভেসে উঠে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান শুধুমাত্র আব্দুল আজিজ। প্রায় ৬ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে নানি, ভাগনি ও নাতিসহ নিহত তিনজনের মরদেহ উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই জুলফিকার আলী ভুট্টো।

ভুট্টো বলেন, ‘‘রানা প্লাজা দুর্ঘটনার সময় সেখানে কর্মরত ছিলেন নাসিমা। ধসে পড়া বহুতল ভবনের নিচ থেকে তিন দিন পর জীবিত উদ্ধার করা হয়েছিল তাকে। স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে চাকরির জন্য ঢাকা যাওয়াই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সে সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা আমাদের পরিবারকে দেওয়া হয়েছে।’’

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘‘খবর পেয়ে নিহতের বাড়ি পরিদর্শন করেছি। সেই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’’

খবর পেয়ে ওই বাড়িতে যান পার্বতীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  দুর্ঘটনা   দৌলতদিয়া   পার্বতীপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close