রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ডিজেল সংকটে কাঁচামাল পরিবহন স্থবির, বিপাকে ব্যবসায়ীরা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিবহনে ডিজেল সংকটের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় কাঁচামাল সরবরাহে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ঢাকার গাবতলী এলাকার কাঁচামাল ব্যবসায়ী আব্দুল্লাহ শাহীন মণ্ডল বর্তমানে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

জানা গেছে, আব্দুল্লাহ শাহীন মণ্ডল দীর্ঘদিন ধরে গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আলু, পেঁয়াজসহ বিভিন্ন কাঁচামাল ক্রয় করে ঢাকাসহ গাজীপুরে সরবরাহ করে আসছেন। তবে সাম্প্রতিক ডিজেল সংকটের কারণে তার ব্যবসায়িক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

আব্দুল্লাহ শাহীন বলেন, “ইরান যুদ্ধের অজুহাতে পাম্প মালিকরা ডিজেল সরবরাহ করছে না। ফলে আমার তিনটি পিকআপ গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। মালামাল পরিবহন করতে না পারায় গোডাউনে থাকা আলু-পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে।”

এ অবস্থায় প্রতিদিনই লোকসানের মুখে পড়ছেন এই ব্যবসায়ী। একই সমস্যায় পড়েছেন আরও অনেক কাঁচামাল ব্যবসায়ী, যারা পরিবহনের ওপর নির্ভরশীল।
 
ব্যবসায়ীরা বলছেন, দ্রুত এই সংকট নিরসন না হলে বাজারে কাঁচামালের সরবরাহ কমে যাবে। দাম বেড়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। 

তারা সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কাঁচামাল পরিবহনের জন্য বিশেষভাবে ডিজেল সরবরাহ নিশ্চিত করা জরুরি।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ডিজেল    কাঁচামাল    ব্যবসায়ী    জ্বালানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close