রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কিশোরগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ২০
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ২:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও তার সহকারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নান্দলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে অসীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি মহাসড়কের নান্দলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক (কিশোরগঞ্জ) থেকে ছেড়ে আসা মিনহাজ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কটিয়াদী হাইওয়ে থানার সার্জেন্ট রেজাউল করিম বলেন, ‘‘আমরা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমাদের পৌঁছানোর আগেই কিশোরগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে। আমরা এসে দেখি দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। স্থানীয়রা আগেই আহতদের হাসপাতালে পাঠিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানো হয়েছে ও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’’

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাস দুইটি আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। পুলিশের টিম হাসপাতালের জরুরি বিভাগেও কাজ করে যাচ্ছে। তবে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বাস    সংঘর্ষ    দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close