শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়া-২ আসনের জাপার সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
   
জিন্নাহ বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সাংসদ। এছাড়াও জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।
 
ইকবাল বাহার বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী সময়ে দায়ের করা হত্যাসহ অন্তত ১০টি মামলা রয়েছে জিন্নাহর নামে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। তাকে আজই আদালতে হাজির করা হবে।’’

উল্লেখ্য, শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক থাকা অবস্থায় গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। পরে তিনি নির্বাচন থেকে সরে আসেন। আশির দশকে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  বগুড়া-২    জাপা    গ্রেপ্তার    জাতীয় পার্টি    শরিফুল ইসলাম জিন্নাহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close