রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় সহিংসতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:৫১ পিএম আপডেট: ২৭.০৩.২০২৬ ৪:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গঙ্গাচড়ায় সহিংসতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার সময় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ আরও প্রায় ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এতে আজিজুল ইসলামও আসামি রয়েছেন।

জানা গেছে, ঘটনার পর থেকে তিনি এলাকায় ছিলেন না। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি মো. আব্দুস ছবুর জানান, তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সহিংসতা   মামলা   আ.লীগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close