শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৪:১৩ পিএম আপডেট: ২৭.০৩.২০২৬ ৪:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি ও আপত্তিকর পোস্ট করার অভিযোগে বিধান রায় (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে অভিযুক্ত ওই যুবক ফেসবুকে পোস্টটি করলে শুক্রবার দুপুরেই তাকে আটক করে পুলিশ। আটককৃত যুবক রাণীসংকৈল উপজেলার নেকমরদ পারকুন্ডা গ্রামের মলিন রায়ের ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে বিধান রায় তার সামাজিক যোগাযোগমাধ্যমের ফেসবুক আইডিতে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট করেন।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ জনতা তার বাড়িতে খোঁজাখুঁজি করে ও হামলার পরিকল্পনা করে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বিধান রায়কে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রাণীসংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ বারী জানান, আমরা অভিযুক্তকে আটক করেছি, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও   মহানবী   অভিযোগ   যুবক আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close