রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
আখাউড়া সীমান্তে ৮১ লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ
আখাউড়া (ব্রাহ্মবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৫:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে প্রায় ৮১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের অবৈধ শাড়ী আটক করেছে বর্ডারগার্ড (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রাম থেকে এসব ভারতীয় শাড়ী জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আখাউড়া বিওপির দায়িত্বপর্ণ সীমান্ত পিলার-২০২৫/৫-এস শূন্য (০) থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা গ্রামে বিশেষ অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এসময় মাঠের পাশে খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় চোরাচালানের ৯৫৩ পিস ভারতীয় উন্নতমানের অবৈধ শাড়ী জব্দ করা হয়। এর আনুমানিক সিজার মূল্য ৮১,০০,৫০০ টাকা। পরে এসব শাড়ী আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম এক বিবৃতিতে সাংবাদিকদের জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালানের ৮১ লাখ টাকার ভারতীয় উন্নতমানের শাড়ী আটক করা হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এসব অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আখাউড়া সীমান্ত   ভারত   শাড়ী জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close