শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
দৌলতদিয়া পদ্মা নদীতে তৃতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৫:৩৭ পিএম আপডেট: ২৭.০৩.২০২৬ ৫:৫৩ পিএম
পদ্মা নদীতে উদ্ধার অভিযান

পদ্মা নদীতে উদ্ধার অভিযান

দেশের ব্যস্ততম নৌরুট দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে বাস ডুবি ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে উদ্ধার অভিযানে অংশ নেয় ডুবুরি দল।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় সাময়িক সময়ের জন্য উদ্ধার অভিযান কার্যক্রমে বিরতি দেওয়া হয়।

ফায়ার সার্ভিস রাজবাড়ী স্টেশনের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী পরিচালক দেওয়ান মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ৬ জন এবং নৌবাহিনীর ৬ জন মিলে দুটি দলের মোট ১২ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে।

মো. সোহেল রানা সাংবাদিকদের জানান, আজ সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মুক্তা আক্তার (সোহানা শোভা) নামের এক নারী রিপন শেখ নামের তার বড় ভাইয়ের নিখোঁজের কথা জানান। এরপর থেকে আবার উদ্ধার কাজ শুরু করা হয়েছে।

দুর্ঘটনার দিন গত বুধবার দুপুরে রাজবাড়ীর মুরগির ফার্ম থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল এবং ধারণা করা হচ্ছে তিনি ওই বাসে ঢাকায় যাচ্ছিলেন। রিপনের বোন মুক্তা বিষয়টি অবগত করলে আজ সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। আজ সারাদিন উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বাসডুবি   রাজবাড়ি   উদ্ধার অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close