শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
‘স্যার’ নয়, চাচা-মামা বলে ডাকার অনুরোধ পানি প্রতিমন্ত্রীর
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৫:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসন আয়োজিত কনসার্টে ‘হ্যালো মিনিস্টার’ পর্বে অংশ নিয়ে জনতার উদ্দেশে নিজেকে ‘স্যার’ না বলে ‘চাচা, মামা, ভাই, কাকা, দাদা’ সম্বোধন করতে অনুরোধ জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত কনসার্টে এক দর্শক তাকে ‘স্যার’ সম্বোধন করে প্রশ্ন করতে এগিয়ে এলে তিনি এ অনুরোধ জানান।

এ সময় ফরহাদ হোসেন বলেন, “আমাকে স্যার বলা যাবে না। আমি স্যার হওয়ার জন্য এখানে আসি নাই। আমি কারো চাচা, কারো মামা, কারো ভাই, কারো কাকা, কারো দাদা। আমাকে এই নামে সম্বোধন করলে খুশি হবো। কারণ দিনশেষে আমি বোদা উপজেলার সন্তান।” 

“বোদা উপজেলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছি আমার জন্মস্থান পাঁচপীর ইউনিয়নে।”

পহেলা বৈশাখ প্রসঙ্গে তিনি বলেন, “পহেলা বৈশাখ বাংলার ঐতিহ্য। অনেকেই আমরা ভুলে গেছি। আগামী ১ বৈশাখে কয়েক হাজার মানুষকে নিয়ে পান্তা-ইলিশসহ দেশীয় সংগীতের আয়োজন করব পাঁচপীর ইউনিয়নে। এরপর সেখানে কৃষক কার্ড বিতরণ করব।” 

অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে তিনি জীবনানন্দ দাশের একটি কবিতা আবৃত্তি করেন। 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌরসভা বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  স্যার   চাচা-মামা   ডাকার অনুরোধ   পানি প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close