শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সালথায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৫:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সালথা উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন—উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত মোতালেব মোল্যার ছেলে কামাল হোসেন মোল্যা (২৮) এবং আটঘর ইউনিয়নের মীরকান্দি গ্রামের মৃত আনারউদ্দিন মাতুব্বরের ছেলে মো. জিয়া মাতুব্বর (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে পৃথকভাবে ২০ পিস করে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা তারা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।”

ওসি আরও জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মাদক কারবারি   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close