শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
গজারিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গজারিয়ায় বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে নিজ বসতঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম ইমরান মোল্লা (৩০)। তিনি উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্যমকান্দি গ্রামের খোকন মোল্লার ছেলে। প্রাথমিক অবস্থায় পারিবারিক ও পারিপার্শ্বিক চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ইমরান মোল্লার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইমরান মোল্লা পেশায় একজন বাসচালক ছিলেন। তবে কয়েক বছর আগে তিনি মাদকাসক্ত হয়ে পড়লে কাজে অনিয়মিত হয়ে পড়েন।

এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই কলহ লেগে থাকত। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠকও হয়। শেষ পর্যন্ত কলহ না মিটলে দুই সন্তানকে রেখে ইমরানের স্ত্রী বাবার বাড়িতে চলে যান।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, “খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। বিষয়টি প্রাথমিকভাবে আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হয়েছে। নিহতের স্বজনদের এ বিষয়ে কোন আপত্তি নেই, বিনা ময়নাতদন্তে তারা লাশ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছেন। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।”





আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   দুই সন্তান   ঝুলন্ত লাশ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close