শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন বাতিল
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহন বাসটির রেজিস্ট্রেশন (রাজবাড়ী-ব-১১-০০২৪) সাময়িকভাবে স্থগিত করেছে বিআরটিএ।

শুক্রবার (২৭ মার্চ) বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

বিআরটি-এর তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিআরটিএ রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।

চিঠিতে বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ২৪ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর ৪৬ ও ৪৭ বিধি অনুযায়ী বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে বাসটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ ৩ কর্মদিবসের মধ্যে বিআরটিএ রাজবাড়ী কার্যালয়ে হাজির হয়ে কেন রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ নির্দেশের অনুলিপি বিআরটিএর সদর দপ্তর, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান বলেন, “মোটরযান পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন। এর ভিত্তিতেই বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে এবং মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বাস   রেজিস্ট্রেশন   বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close