শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে তেল-গ্যাসের অবৈধ মজুতের দায়ে ১ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের নেতৃত্বে উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ভূনবীর ইউনিয়নের সাতগাঁও চৌমুহনা এলাকার শান্ত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শান্ত সরকারকে ৫০ হাজার টাকা এবং এলপিজি গ্যাস মজুতের দায়ে সাতগাঁও রুস্তমপুর এলাকার ন্যাশনাল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সত্যজিৎ সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন বলেন, “অভিযানে অবৈধভাবে এলপিজি ও জ্বালানি তেল মজুতের অপরাধে বিধিমালা অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এর মধ্যে শান্ত এন্টারপ্রাইজকে ৫০ হাজার এবং ন্যাশনাল ট্রেডিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।”

মো. ইসলাম উদ্দিন বলেন, “অবৈধ মজুদকৃত এলপিজি ও জ্বালানি তেলের বিষয়ে তথ্য পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। বাজারে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”

ইউএনও আরও বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুত প্রতিরোধের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, ভবিষ্যতেও তা চলমান থাকবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close