রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
চুয়াডাঙ্গায় আ.লীগের কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা করে পতাকা উত্তোলন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ২০২৪ সালের ৫ আগস্ট  জানালা-দরজা ভেঙে আগুন দেওয়া জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা করে বিভিন্ন স্লোগান দিয়ে পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ভিডিওকে ঘিরে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

এ ঘটনায় জড়িতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কয়েকজন যুবক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে জড়ো হয়ে জাতীয় পতাকা উত্তোলন করে এবং বিভিন্ন স্লোগান দেয়।

এ সময় তাদের হাতে একটি ব্যানার দেখা যায়, যাতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ছিল।

ভিডিওতে আরও দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক স্বজলের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। উপস্থিত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মাথায় হেলমেট ছিল। হাতে বাঁশের লাঠিতে পতাকা ছিল। এ সময় ইমদাদুল হক স্বজলকে জেলা আওয়ামী লীগের কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের ওই কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় আছে। এর মধ্যে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের কর্মসূচি নতুন করে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। বিষয়টি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। ভিডিওটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   আ.লীগ   কার্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close