শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
আগামীকাল পল্টন যাবেন তারেক রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:৪০ পিএম
তারেক রহমান

তারেক রহমান

আগামীকাল শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে বাসভবনে ফেরার সময় মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান এ কথা জানান। 

যখন তিনি মঞ্চ ছেড়ে নামছিলেন, নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সরগরম করে তোলে পুরো মিলনায়তন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলতে থাকেন, ‘আগামীকাল নয়া পল্টন অফিসে যাবো আমি। আমি তোমাদের দেখতে চাই।’

এর আগে বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় মহান স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবিসহ দলের সিনিয়র নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। দলের চেয়ারম্যান তারেক রহমান ছিলেন আলোচনা সভার প্রধান অতিথি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close