রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:৪৮ পিএম আপডেট: ২৭.০৩.২০২৬ ৮:০২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে এবং দুপুর ১২টার দিকে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজন হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী সাহেদা বেগম (৬৫)। তিনি দুই সপ্তাহ আগে গাজীপুরের হরিনহাটি এলাকায় ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

অপর নিহত ব্যক্তি (প্রায় ৫৫) অজ্ঞাতনামা, যার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাহেদা বেগম বাসা থেকে জিরানী এলাকায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে।

অপরদিকে, একই দিন সকালে মহাসড়কের চন্দ্রা খাড়াজোড়া এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি।

নাওজোর হাইওয়ে থানার ওসি শওগাত উল আলম খোলা কাগজকে জানান, পৃথক দুই স্থান থেকে এক নারী ও এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নারীর পরিচয় নিশ্চিত করা গেলেও পুরুষের পরিচয় এখনও জানা যায়নি। উভয় ঘটনাই সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   টাঙ্গাইল   মহাসড়ক   দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close