সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
যশোরে চলন্ত বাসে ভয়াবহ আগুন
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালক ও যাত্রীদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল চারটার দিকে যশোর-নড়াইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস যাত্রা শুরুর আগেই গ্যাস পাইপলাইনে লিকেজ শনাক্ত হয়। পরে তা মেরামত করে বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

তবে দাইতলা এলাকায় পৌঁছানোর পর পুনরায় পাইপলাইনে সমস্যা দেখা দিলে মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়।

আগুন দ্রুত বাসের ভেতরে ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে দরজা ও জানালা দিয়ে নেমে পড়েন। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের পলকেই বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

যশোর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত।

এ বিষয়ে চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানির ঘটেনি। দ্রুত সময় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাছাড়া যান চলাচল অব্যাহত রয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  যশোর   চলন্ত বাস   ভয়াবহ আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close