শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ধামইরহাটে দুঃস্থ ও অসহায়দের ১০ লাখ টাকা সরকারি অর্থ প্রদান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:৩৬ পিএম আপডেট: ২৭.০৩.২০২৬ ৮:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত নগদ অর্থ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউএনও প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে নওগাঁ-২ আসনে জামায়াতের এমপি মো. এনামুল হক আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসনভিত্তিক বরাদ্দকৃত ১০ লাখ টাকার মধ্যে ধামইরহাট উপজেলায় ২ শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে ৪ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

এর আগে পত্নীতলা উপজেলায় প্রায় ৩ শত অসহায় ও দুঃস্থ নারী-পুরুষের মাঝে ৫ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ মুসাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ধামইরহাট   দুঃস্থ   অসহায়   সরকারি   অর্থ প্রদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close