রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
জামায়াত সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায় : হাবিবুর রহমান
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘জামায়াতে ইসলামী সমাজে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলে সমাজ থেকে দুর্নীতি চিরবিদায় নেবে। রাষ্ট্র হবে কল্যাণরাষ্ট্র এবং এর কর্মকর্তাগণ হবেন সেবক। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে সকল পদে জামায়াত নেতৃবৃন্দকে অংশ নিয়ে বিজয়ী হয়ে জনগণের প্রকৃত সেবকের উদাহরণ দিতে হবে।’

তিনি আরও বলেন, “সরকার অতীতের দুর্নীতির ধারাবাহিকতা চলমান রাখতে চায়, তাই তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। তারা রক্তের দাগ মুছে যাওয়ার আগেই ভুলে গেছে রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসার কথা। এজন্য তারা গার্মেন্টসের ব্যবস্থাপককে ব্যাংকের গভর্নর বানিয়েছে। বেশিদিন দূরে নয়, জনগণ তাদের অধিকার আদায়ের জন্য জামায়াতকে টেনে ক্ষমতায় বসাবে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে তাজপুর কদমতলাস্থ একটি ফুটবল ইনডোরে ওসমানীনগর উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আনহার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সহকারী সেক্রেটারি সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, শাফির আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মুমিন, উছমানপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. সায়েস্তা মিয়া, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদ আহমদ প্রমুখ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জামায়াত   শাসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close