শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
সড়কে দুর্ঘটনা রোধ ও সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সভা রোববার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদার করতে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে কর্তৃক গণমাধ্যমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানারো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করবেনসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সভায় উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধি ও ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে জরুরি নির্দেশনা দেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্তগুলোর আলোকে এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এ সভা আয়োজন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।’

সংশ্লিষ্ট সব দপ্তর, সংস্থা ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এ সভা আয়োজন করা হচ্ছে। সরকার দেশের জনগণকে আশ্বস্ত করতে চায় যে সড়কে দুর্ঘটনা হ্রাস, যাত্রীসেবার উন্নয়ন ও সড়কে শৃঙ্খলা বৃদ্ধিকরণসহ সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার বদ্ধপরিকর।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সড়কে দুর্ঘটনা রোধ   সার্বিক নিরাপত্তা বৃদ্ধি   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close