রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চিরিরবন্দরে বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবির বিশেষ অভিযানে ২ জনকে আটক করে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও বেলে পাথরের শিলা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় দিনাজপুর বর্ডার গার্ড বাংলাদেশের ৪২ ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানা পুলিশের সহায়তায় রানীরবন্দর এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করে।

এ সময় তাদের কাছে থাকা ৩০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের ২টি মূর্তি (উমামহেশ্বর ও বিষ্ণু) উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার পশ্চিম সাঁইতারা গ্রামের তাপস চন্দ্র রায় (৩০) এবং রানীরবন্দরের নশরৎপুর গ্রামের পরেশ চন্দ্র রায় (৬০)।

এছাড়া তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক একই উপজেলার ভূষিরবন্দর এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৬৪.৯০০ কেজি ওজনের একটি মূল্যবান বেলে পাথরের শিলা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলো কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা করে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া এসব প্রত্নবস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃতদের চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।”

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, “মূর্তি উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চিরিরবন্দর   বিজিবি   মূর্তি উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close