শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
জাতীয়
পাঁচ দিন সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:২১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

টানা পাঁচ দিন দেশের সব বিভাগে বজ্রপাত ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ ছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।’
 
এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, ‘আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পর দেশের সব বিভাগের দুয়েক জায়গায় আগামী বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।’
 
তবে, বর্ধিত পাঁছ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, ‘বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে তাপমাত্রা বাড়তে পারে।’
 
এদিকে, তাপমাত্রা নিয়ে সংস্থাটি বলছে, ‘আজ সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে। তবে আগামীকাল শনিবার (২৮ মার্চ) দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।’
 
ঢাকায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় দেশের কয়েক স্থানেও সামান্য বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বজ্রসহ বৃষ্টি   পূর্বাভাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close