শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:২৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনে নিহত শরীয়তপুরের ১৪ জন শহীদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

তারা বলছেন, যতদিন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন না হবে ততদিন এভাবেই সন্ত্রাসী কার্যক্রম চালাবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তাদের অনুসারীরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে নিহত শরীয়তপুরের ১৪ জন শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপন করেন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। শহরের শহীদ মিনারের ঠিক পাশেই স্মৃতিস্তম্ভটি বসানো হয়। কংক্রিটের তৈরি গাঁথুনির উপর লোহার মজবুত কাঠামোর স্মৃতিস্তম্ভটিতে শহীদদের নাম খোদাই করা ছিল।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার পর থেকেই স্মৃতিস্তম্ভটিতে অগ্নিসংযোগ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় পর বিষয়টি নজরে আসে স্থানীয়, প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃস্থানীয়দের।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসীন মাদবরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়ানো হয়।

১৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন যুবক স্মৃতিস্তম্ভটিতে অগ্নিসংযোগ করছেন। অগ্নিসংযোগের ফলে আগুন জ্বলতে দেখা যায়। এরপর তারা দৌড়ে চলে যায়।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক ইমরান আল নাজির বলেন,“আওয়ামী লীগকে এ দেশ থেকে উৎখাত করা হয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে দেশ থেকে তাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। তাই তারা শুধু স্তম্ভতে অগ্নিসংযোগ না, আরও অনেক কিছু করবে, যতদিন না পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন হবে। আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”

এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “আমরা ইতোমধ্যে খবর পেয়েছি। তবে এটি মনে হয় না আজকে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  জুলাই স্মৃতিস্তম্ভ   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close