শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কালবৈশাখী ঝড়
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:৩৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রচণ্ড কালবৈশাখি ঝড় ও বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে হঠাৎ কালবৈশাখি ঝড়ের সঙ্গে তীব্র বাতাস শুরু হলে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এতে নদীতে ঢেউয়ের উচ্চতা বেড়ে যায় এবং ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

ফেরি চলাচল বন্ধ হওয়ার সময় পাটুরিয়া প্রান্তে আটটি এবং দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি পন্টুনে নোঙর করে রাখা হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে সাধারণ যানবাহন ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হতে শুরু করেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু বলেন, “বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  দৌলতদিয়া   পাটুরিয়া   নৌরুট   চলাচল বন্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close